ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের (৫১) মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) আসনটিতে নির্বাচন স্থগিত করে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আইনের ১৭ নম্বর অনুচ্ছেদের ১ উপ-ধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো ‘বৈধভাবে মনোনীত’ প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল করতে হয়।

আইন অনুযায়ী, এ ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনি কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তার ডায়ালাইসিস চলছিল। মঙ্গলবার বিকেলে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়া হয়। রাত সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাতেই নুরুজ্জামান বাদলের মরদেহ ময়মনসিংহ থেকে শ্রীবরদী আনা হয়।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

আপডেট সময় ১২:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬