এমপিদের শপথ পড়াবেন কে? জানালেন আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ পড়াতে পারবেন।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, এখানে দুটি অপশন আছে। এক হচ্ছে— সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর কোনো স্কোপ নেই। দুই হচ্ছে— নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনদিনের মধ্যে যদি শপথ পড়াতে হয়, তাহলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। আমি আপনাদের উদাহরণ হিসেবে বলছি— আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনি হতে পারেন।

আর তিনদিনের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না যায় কোনো কারণে, তাহলে এরপর প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন বলেও জানান আসিফ নজরুল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এমপিদের শপথ পড়াবেন কে? জানালেন আসিফ নজরুল

আপডেট সময় ০৫:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬