১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির মনোনীত (প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে) কোনো ব্যক্তি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সভাপতিত্ব করতে পারেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফলে বিএনপি ২০৯টি এবং জোটভুক্ত গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বিজেপি একটি করে আসনে বিজয়ী হয়। অন্যদিকে, জামায়াত ৬৮টি, এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস একটি আসনে জয় পায়। এছাড়া ইসলামী আন্দোলন একটি এবং স্বতন্ত্র হিসেবে সাতজন বিজয়ী হন।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসনে বিজয়ী হয়েছিলেন, তার মধ্যে বগুড়া-৬ আসন ছেড়ে ঢাকা-১৭ আসনে তিনি শপথ নেন। এবারই প্রথম প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় ০৭:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬