ছুটির দিনে অফিস করলেন প্রধানমন্ত্রী

সরকারি ছুটির দিন আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল সোয়া ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেন। আজকের কর্মসূচি ছিল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, রাশেদ হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এটিএম শামসুল ইসলাম, জাহেদ উর রহমান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, আজ বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১৭ ফেব্রুয়ারি তাকে রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর প্রতি শনিবার সরকারি ছুটির দিনে প্রধানমন্ত্রী অফিস করেছেন। গত শনিবার তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ছুটির দিনে অফিস করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬