আগামী ৬ মাসের পরিকল্পনা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : ববি হাজ্জাজ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ছয় মাসের পরিকল্পনা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষা-সংক্রান্ত বিষয়ে আলোচনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ে আমরা কীভাবে কী গোছাচ্ছি। আগামী বৃহস্পতিবার আমাদের ক্যাবিনেট মিটিং (মন্ত্রিসভা বৈঠক) আছে, সেখানে আমরা কী কী প্রেজেন্ট করব-প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন মোটামুটি সব মন্ত্রণালয়কে যে, আমরা আগামী ছয় মাসের ভেতরে কী কী করব, জনগণ কী কী দেখবে এবং আমরা যেন প্রত্যেকটা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি হই।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের জমা দিতে হবে আমরা কোন কোন লক্ষ্য কতখানি বাস্তবায়ন করব, তার টোটাল প্ল্যান এবং ছয় মাসে তার ভেতরে কী কী দৃশ্যমান হতে পারে। এগুলোর ডিরেকশন আরও শক্তভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজ মিটিং হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে কিছু আলোচনা হয়েছে। সামনে এসএসসি পরীক্ষা আছে। আরও কী কী আছে, যেগুলো নিয়ে আমাদের ইমিডিয়েট অনেক কনসার্ন আছে, সেগুলো আমরা কিছু কিছু প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছি। প্রধানমন্ত্রী আমাদেরকে আবারও ওভারঅল যে শিক্ষা ও শিক্ষাঙ্গন নিয়ে তাঁর ভিশন আছে, সেটার আলোকে আরও ইন্সট্রাকশন দিয়েছেন। এগুলো আগামী ক্যাবিনেট মিটিংয়ে আমরা প্লেস করব।

১৮০ দিনের যে অগ্রাধিকার, কী কী থাকছে—এমন প্রশ্নে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এগুলো বৃহস্পতিবার আমরা প্রেজেন্ট করব, তারপর আপনাদের কাছেও নিশ্চয়ই নিয়ে আসব।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আগামী ৬ মাসের পরিকল্পনা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : ববি হাজ্জাজ

আপডেট সময় ০৫:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬