ভুরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় এক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর বসতবাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ওসির নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী চায়না ফেরৎ ডাঃ রোকনুজ্জামান কিরন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় (নয়াপাড়া) এলাকার বাসিন্দা। তিনি জানান, দীর্ঘ ২৫ বছর চীনে ডাক্তারী পেশায় নিয়োজিত ছিলাম। ২০২০ সালে বাবার মৃত্যুর পর দেশের বাড়ীতে চলে আসি। আত্মীয় স্বজন পাড়াপ্রতিবেশি ইউনিয়ন বাসীর সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে চলছি। গত ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পরিবারসহ রংপুরে অবস্থান করছিলাম। এ সুযোগে আমার প্রতিপক্ষ ও দুর্বৃত্তরা বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল লুট করে এবং শয়নকক্ষসহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন ডকুমেন্ট, পাসপোর্ট সহ গুরুত্বপূর্ন ফাইল পুরে নষ্ট হয়ে যায়।

বাড়ির দেখভালের দায়িত্বে থাকা আলেফ উদ্দিন জানান, গত ২৬ এপ্রিল আকাশ খারাপ থাকায় সব কিছু বন্ধ করে রাত ১২টার দিকে বাড়িতে চলে যাই। পরদিন সকাল ১০টায় ধান মাড়াইয়ের শ্রমিক বাসায় এসে ভিতরে ধোয়া দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি এবং বাসার মালিককে জানাই। এলাকাবাসী ৯৯৯ ফোন দিলে থানা পুলিশ বাসা পরিদর্শন করে যায়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভুরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি

আপডেট সময় ১০:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬