রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এতে রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। জুমার নামাজের পরপরই বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার, ঢোল এবং পরনে লাল ক্যাপ ও টি-শার্ট। স্লোগান আর করতালিতে পুরো নয়াপল্টন এলাকা মুখর হয়ে ওঠে।
এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের শ্রমিক সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ মানুষের উপস্থিতি ঘটবে।
তিনি আরও জানান, তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
SK Chandon 












