শিরোনাম :

নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, কুর্মিটোলায় আধুনিক চিকিৎসা সুবিধা উদ্বোধন

  • SK Chandon
  • আপডেট সময় ০৬:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • 92

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আধুনিক আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে এই আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান।

নতুন এই আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে স্থাপন করা হয়েছে আধুনিক প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টার। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব সুবিধা চালুর মাধ্যমে রোগীরা উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাবেন, যা আগে সীমিত আকারে ছিল।

স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্ননসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন আইসিইউ ইউনিট চালুর ফলে গুরুতর রোগীদের চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং রাজধানীবাসী আরও সহজে উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সিএনএন সাংবাদিককে দেখে ক্ষুব্ধ ট্রাম্প

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ হাইকমিশনারের বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, কুর্মিটোলায় আধুনিক চিকিৎসা সুবিধা উদ্বোধন

আপডেট সময় ০৬:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬