শিরোনাম :
শাকিব খানের ‘প্রিয়তমা’ এবার জিতের দেশে একদিনে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, ভর্তি ১৪৩২ জন অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি দেড় হাজারের কাছাকাছি জাসদ কার্যালয়ে ‘গোপন বৈঠক’ আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ আগের দুই সরকারের গাফিলতিতে হামে বহু শিশুর প্রাণহানি ঘটেছে : স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়, হরমুজ প্রণালি খুলতে রাজি ইরান হাট-বাজারে সৌর বিদ্যুৎ বসানোর নির্দেশ ফ্রান্স শিবিরে নতুন দুশ্চিন্তার নাম কিলিয়ান এমবাপ্পে, চোটের ছায়া রিয়াল মাদ্রিদেও

জাপোরিঝঝিয়ায় হামলায় নিহত ৫, কিয়েভেও বিস্ফোরণ

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় রুশ সেনাবাহিনীর চালানো হামলায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে এবং আরও কুড়িজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার এই তথ্য প্রকাশ করা হয়। একইদিন রাতে রাজধানী কিয়েভেও পরপর কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা নিয়ে কর্মকর্তারা বলছেন, সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী।
গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়ে চলেছে মস্কো। এর পাশাপাশি কিয়েভের অভিযোগ, চার বছরেরও বেশি সময় ধরে চলমান এই সংঘাতকে আরও তীব্র করতে উত্তর কোরিয়ার কাছ থেকে বাড়তি সামরিক সহযোগিতা নিচ্ছে রাশিয়া।
জাপোরিঝঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ মঙ্গলবার নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে জানান, রুশ হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও কুড়িজন আহত হয়েছেন। তিনি সতর্ক করে বলেন, শত্রুপক্ষের এই হামলায় হতাহতের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে।
কিয়েভ থেকে পাওয়া খবরে জানা যায়, স্থানীয় সময় মধ্যরাত পেরোনোর কিছু সময় পরই শহরজুড়ে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ আগেই কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সতর্কবার্তা জারি করেছিল এবং নগরীতে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন যে, রাজধানীর ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
শহরের শেভচেঙ্কিভস্কি এলাকায় তাৎক্ষণিকভাবে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। নগর কর্তৃপক্ষের তথ্যমতে, ওই এলাকায় অন্তত একজন আহত হয়েছেন। এদিকে জাপোরিঝঝিয়ায় রুশ বাহিনী শিল্পকারখানা ও নানা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ফেদোরভ। তার ভাষ্যমতে, শিল্প স্থাপনা ও অবকাঠামোর পাশাপাশি একটি গ্যারেজ কমপ্লেক্স এবং কয়েকটি আবাসিক ভবনও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, মস্কো আরও অতিরিক্ত উত্তর কোরীয় সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, উত্তর কোরিয়ার কাছ থেকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও হাতে পেয়েছে রাশিয়া।
সাম্প্রতিক সময়ে রুশ বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা যেভাবে বাড়িয়েছে, তা প্রতিহত করার মতো পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের হাতে সীমিত। এসব ব্যবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট প্রতিরক্ষা প্রযুক্তি অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচিত। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে পিএসি-থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মিসাইলের সরবরাহ সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।
অন্যদিকে ইউক্রেনও থেমে নেই। সীমান্ত থেকে বহু দূরের রুশ শহরগুলোতেও পাল্টা হামলার মাত্রা বাড়িয়ে চলেছে দেশটি। এভাবেই দুই পক্ষের মধ্যে ক্রমাগত তীব্র হচ্ছে দূরপাল্লার হামলা-পাল্টা হামলার এই যুদ্ধ পরিস্থিতি, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে করে তুলছে আরও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শাকিব খানের ‘প্রিয়তমা’ এবার জিতের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফ্রান্স শিবিরে নতুন দুশ্চিন্তার নাম কিলিয়ান এমবাপ্পে, চোটের ছায়া রিয়াল মাদ্রিদেও

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জাপোরিঝঝিয়ায় হামলায় নিহত ৫, কিয়েভেও বিস্ফোরণ

আপডেট সময় ১২:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬