ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ৭টি গরু ও নিম গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৩০ আগস্ট) উপজেলার লোহাগাড়া বাজারে ‘আলোর পথে’ কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং আলোর পথে-এর বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোর পথে-এর নির্বাহী পরিচালক আজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া। বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ হোসেন। উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক
সম্পাদক নুরুজ্জামান, আলোর পথে-এর প্রতিষ্ঠাতা সদস্য আরিফুল রহমান এবং ইউনিয়ন বিএনপির আতিকুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, হতদরিদ্র পরিবারের স্বাবলম্বিতা অর্জনে গবাদিপশু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি গরু পালনের মাধ্যমে পরিবারগুলো দুধ উৎপাদন ও বাছুর পালনের পাশাপাশি আয় বৃদ্ধির সুযোগ পেতে পারে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর গুরুত্বও তুলে ধরেন তারা আলোচনা সভা শেষে হতদরিদ্র উপকারভোগীদের মাঝে ৭টি গরু ও নিম গাছের চারা বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক প্রতিষ্ঠানের সদস্য, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 






















