শিরোনাম :
শাকিব খানের ‘প্রিয়তমা’ এবার জিতের দেশে একদিনে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, ভর্তি ১৪৩২ জন অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি দেড় হাজারের কাছাকাছি জাসদ কার্যালয়ে ‘গোপন বৈঠক’ আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ আগের দুই সরকারের গাফিলতিতে হামে বহু শিশুর প্রাণহানি ঘটেছে : স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়, হরমুজ প্রণালি খুলতে রাজি ইরান হাট-বাজারে সৌর বিদ্যুৎ বসানোর নির্দেশ ফ্রান্স শিবিরে নতুন দুশ্চিন্তার নাম কিলিয়ান এমবাপ্পে, চোটের ছায়া রিয়াল মাদ্রিদেও

অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলন

“পবার হরিয়ান হচ্ছে বিএনপির একটি উর্বর ভূমি। অগ্রাধিকার ভিত্তিতে এই হরিয়ান ইউনিয়নের উন্নয়ন করা হবে।” শনিবার (২৬সেপ্টেম্বর) দিনব্যাপী পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি এমপি হলে জনগণকে আমার দোরগোড়ায় আসতে হবে না, আমিই জনগণের দোরগোড়ায় যাব। আমি আমার সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি।”

এমপি মিলন বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখনই দেশের উন্নয়ন হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশের উন্নয়নের ধারা শুরু করেছিলেন, তা অব্যাহত রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাদেরই উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নের জন্য সকাল ৯টার আগে থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নিরলস কাজ করে চলছেন।”

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বিগত সরকারের আমলে বিভিন্ন কলকারখানা বন্ধ ও বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সরকার মৃতপ্রায় কলকারখানাগুলো চালু ও সচল করার জন্য প্রণোদনা দিয়ে যাচ্ছে। রাজশাহী দেশবাসীর কাছে শিক্ষানগরী হিসেবে পরিচিত হলেও একসময় এখানে জুট মিল, সুগার মিল, টেক্সটাইল মিলসহ আরও অনেক কারখানা ছিল। এর মধ্যে কয়েকটি মিল বিলীন হয়ে গেছে। তবে বর্তমান প্রধানমন্ত্রী হরিয়ান সুগার মিলটি যেন আরও ভালোভাবে চলতে পারে, সেজন্য মোটা অঙ্কের প্রণোদনা দিয়েছেন। আগামীতেও রাজশাহীর উন্নয়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।”

শনিবার সকালে মোসলেমের মোড়ে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শুরু করেন সংসদ সদস্য। এরপর তিনি আশরাফের মোড়, তেঁতুলতলা এবং সুচারণ প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের প্রতিশ্রুতি দেন।

পরে তিনি হরিয়ান সুগার মিল শ্রমিক ইউনিয়নের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় শ্রমিকরা তাদের চাকরি স্থায়ীকরণ এবং সুগার মিলে পর্যাপ্ত আখ সরবরাহের ব্যবস্থা করার জোর দাবি জানান। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে এমপি মিলন জানান, ইতোমধ্যে চাকরি স্থায়ীকরণের জন্য তিনি ডিও লেটার প্রদান করেছেন এবং আগামীতে শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

কর্মসূচি চলাকালে প্রতিটি স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এমপি শফিকুল হক মিলন। এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পদক্ষেপ নিয়েছেন। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে এবং গাছের সঠিক পরিচর্যা করতে হবে।”

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে তিনি এলাকাবাসীকে জানান, “সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া শুরু করেছে। আগামী তিন-চার দিনের মধ্যে হরিয়ান এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য সরকারি লোকজন বাড়ি বাড়ি যাবেন। আপনারা তাদেরকে সঠিক তথ্য ও নিজস্ব মোবাইল নম্বর প্রদান করে সহযোগিতা করবেন।”

এছাড়াও এদিন তিনি এলাকার অসুস্থ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং স্থানীয় এক বিএনপি নেতার জানাজায় অংশগ্রহণ করেন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলী হোসেন, সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক জামান আসাদুল।

এছাড়াও পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোট, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শাকিব খানের ‘প্রিয়তমা’ এবার জিতের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফ্রান্স শিবিরে নতুন দুশ্চিন্তার নাম কিলিয়ান এমবাপ্পে, চোটের ছায়া রিয়াল মাদ্রিদেও

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলন

আপডেট সময় ০৬:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬