স্বাভাবিক জীবনে ফিরতে বিত্তবানদের সাহায্য চান চয়নুল

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি পেতে পারে না… ভূপেন হাজারিকার সেকালের গানের কলি আজ বাস্তবে রূপ নিয়েছে। দু’টি পায়ের মাজার হাড় ক্ষয় রোগে আক্রান্ত পঙ্গুত্ব বরণকারী জিল্লুর রহমান (চয়নুল) (৩৪) স্বাভাবিক জীবন ফিরে পেতে আকুতি করছে।

জিল্লুর রহমান (চয়নুল) আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অসহায় কৃষক শ্রমিক পিতা-মাতা মোঃ আব্দুল করিম ও মল্লিকা বেগমের একমাত্র পুত্র সন্তান ফিরে পেতে চায় স্বাভাবিক জীবন। জিল্লুর রহমান কয়েক বছর ধরে হাড়ক্ষয় ( হিপ জয়েন্ট) রোগে ভুগছেন।

তিনি একজন গার্মেন্টস শ্রমিক। দীর্ঘদিন ধরে ঢাকা অর্থোপেডিক হাসপাতাল লিঃ এর ডা. দেব দুলাল দেবনাথ এর চিকিৎসাধীর রয়েছেন। বাড়ীর জমাজমি বিক্রি করে এবং বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সহ অনেকের আর্থিক সহযোগিতায় গত ১৪/০২/২০২০ তারিখে ডান পায়ের অস্ত্রপাচার (অপারেশন) করে কৃত্রিম হাড় প্রতিস্থাপন করা হয়। চিকিৎসক এক বছরের মধ্যে বাম পায়ের অপারেশনের পরামর্শ দেন। অর্থাভাবে সময় মতো অপারেশন করতে না পারায় বর্তমানে তিনি প্রায় পঙ্গুত্ব অবস্থায় শয্যাসায়ী। চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। বিশাল অংকের এ টাকা জোগার করা সম্ভব নয় অসহায় গরীব পিতা-মাতার পক্ষে।

অসহায় গরীব পিতা-মাতা সহ অসুস্থ্য জিল্লুর রহমান (চয়নুল) সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন। সহযোগিতা করার জন্য সরাসরি রোগীর নম্বর ঃ নগদ -০১৭২৪০৩০৬৬২, বিকাশ -০১৩০০৭৫৭৪৬২ ।

আরো পড়ুন : আটোয়ারীতে ডেমোক্রেসি ওয়াচের অন্তর্ভুক্তিকরণ সভা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

স্বাভাবিক জীবনে ফিরতে বিত্তবানদের সাহায্য চান চয়নুল

আপডেট সময় ১১:১৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪