শিরোনাম :
শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে মানসিকতা বদলের তাগিদ দিলেন রাষ্ট্রপতি ভিসা ব্যবস্থায় বড় বদল ভারতের রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে সাশ্রয়ী পণ্য বিক্রি করবে টিসিবি সরকার বিদেশি ৪ প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কিনবে  সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতেও মতপ্রকাশ নিয়ে উদ্বেগ, ১১ সুপারিশ এইচআরএসএসের সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঢাবি ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী মাদ্রাসায় শিশুরা ঝুঁকির মধ্যে, সুরক্ষায় কার্যকর নীতিমালা নেই বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে তরুণীর অনশন, তালা ঝুলিয়ে উধাও পরিবার

কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও দাম্পত্য অধিকার ফিরে পাওয়ার দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তবে তাঁর অনশনের খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে স্বামী ইমদাদুল হক রিয়াদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অনশনরত সাদিয়া আক্তার মীম উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার মেয়ে। তাঁর স্বামী হিসেবে অভিযুক্ত মো. ইমদাদুল হক রিয়াদ (২৪) পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

সাদিয়া আক্তারের ভাষ্য অনুযায়ী, ২০২০ সালে রিয়াদের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২৩ সালে দুজনের বয়স ১৮ বছর পূর্ণ হলে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের বিষয়টি রিয়াদের পরিবার শুরু থেকেই মেনে নিতে অস্বীকৃতি জানায়।

পরবর্তীতে চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের কার্যালয়ে ১৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে আনুষ্ঠানিকভাবে পুনরায় বিয়ের অঙ্গীকারনামা সম্পাদন করা হয় বলে জানান সাদিয়া।

তাঁর অভিযোগ, গত এক মাস ধরে রিয়াদ তাঁকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এমনকি যোগাযোগও বন্ধ করে দিয়েছেন। নিরুপায় হয়ে কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন তিনি।

সাদিয়া বলেন, “আমি স্ত্রী হিসেবে আমার প্রাপ্য মর্যাদা ও অধিকার চাই। আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এখান থেকে যাব না।”

এদিকে স্থানীয় বাসিন্দা হায়দার আলী জানান, দুপুরে সাদিয়া ছেলের বাড়িতে আসার পর পরিস্থিতি সামাল দিতে রিয়াদের বাবা-মা তাঁকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে তাঁরা বাড়িতে তালা ঝুলিয়ে চলে যান। রাত পর্যন্ত স্বামী কিংবা তাঁর পরিবারের কোনো সদস্যের দেখা মেলেনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

১২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে তরুণীর অনশন, তালা ঝুলিয়ে উধাও পরিবার

আপডেট সময় ০১:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬