শিরোনাম :
শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে মানসিকতা বদলের তাগিদ দিলেন রাষ্ট্রপতি ভিসা ব্যবস্থায় বড় বদল ভারতের রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে সাশ্রয়ী পণ্য বিক্রি করবে টিসিবি সরকার বিদেশি ৪ প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কিনবে  সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতেও মতপ্রকাশ নিয়ে উদ্বেগ, ১১ সুপারিশ এইচআরএসএসের সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঢাবি ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী মাদ্রাসায় শিশুরা ঝুঁকির মধ্যে, সুরক্ষায় কার্যকর নীতিমালা নেই বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

বৈশ্বিক জলবায়ু সংকট নিরসনে ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন ঋণ নয়, প্রয়োজন অনুদান। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর মঞ্চে এমন বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানিয়ে তিনি পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ভাষণের বিষয়বস্তু জানানো হয়।

ভাষণের সূচনা

ভাষণের শুরুতে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান অস্ট্রেলিয়ার প্রতিও।

এরপর তিনি বাংলাদেশের অবস্থানের কথা তুলে ধরেন। তাঁর ভাষ্য, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ, অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দেশটির অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই বাস্তবতার পরেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি আর পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবেই এগোতে হবে। শিল্পায়ন ও উন্নয়নের পথে প্রকৃতিকে রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি বলেও মত দেন তিনি।

নিজ দেশের উদ্যোগ

ভাষণের একটি বড় অংশে প্রধানমন্ত্রী তুলে ধরেন বাংলাদেশের নিজস্ব পরিকল্পনা ও পদক্ষেপ।

জ্বালানির ক্ষেত্রে সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য ঠিক করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নিঃসরণ অর্জনের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকেও উৎসাহ দেওয়া হচ্ছে।

সবুজ শিল্পায়নের প্রসঙ্গে তিনি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানার কথা বলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থাকেও সরকার এগিয়ে নিচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো হচ্ছে। কার্বন বাণিজ্যের জন্য তৈরি হচ্ছে একটি জাতীয় কাঠামো।

প্রকৃতি ও পানিসম্পদ রক্ষার পরিকল্পনাও উঠে আসে তাঁর বক্তব্যে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে সরকারের। পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ চলছে। এর উদ্দেশ্য পানি ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি ফিরিয়ে আনা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। উপকূলে পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন গড়ার কাজও এগিয়ে যাচ্ছে। এতে উপকূলের মানুষ সুরক্ষা পাবেন এবং জলবায়ু সহনশীলতা বাড়বে বলে মনে করেন তিনি।

অর্থায়নব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজের দেশের উদ্যোগের কথা বলার পর প্রধানমন্ত্রী আলোকপাত করেন বৈশ্বিক জলবায়ু অর্থায়নের কাঠামোয়। তাঁর মতে, বিদ্যমান ব্যবস্থা এখনো অপ্রতুল এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না।

জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি এসব দেশের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। একই সঙ্গে বাড়ছে ঋণ পরিশোধের বোঝা, আর আর্থিক সম্পদ সীমিত। সব মিলিয়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন অনুদান। আরও ঋণ তাদের ঋণের বোঝাই বাড়িয়ে দেবে। এসব দেশের দরকার নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন।

পাঁচ প্রস্তাব

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রীর তুলে ধরা প্রস্তাবগুলো এ রকম:

প্রথম: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করতে হবে। পাশাপাশি নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা চালু রাখতে হবে।

দ্বিতীয়: জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘জলবায়ু-সহনশীল ঋণ ধারা’ এবং জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ বা ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।

তৃতীয়: পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তাও দিতে হবে।

চতুর্থ: সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের পথ ধরে নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণ ত্বরান্বিত করতে হবে।

পঞ্চম: কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। এর মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

নারী ও তরুণদের অংশগ্রহণ

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান তৈরি করতে হবে। বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য নাগালে রাখতে হলে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে বলেও মত দেন তিনি।

সম্মেলনের কাছে প্রত্যাশা

ভাষণের শেষ দিকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা করে। সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে আশা করে দেশটি, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য।

প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, বৈশ্বিক সংহতি জোরদার করে সবাইকে একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

সূত্র: প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

১২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বৈশ্বিক জলবায়ু সংকট নিরসনে ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৩:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬