শিরোনাম :
শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে মানসিকতা বদলের তাগিদ দিলেন রাষ্ট্রপতি ভিসা ব্যবস্থায় বড় বদল ভারতের রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে সাশ্রয়ী পণ্য বিক্রি করবে টিসিবি সরকার বিদেশি ৪ প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কিনবে  সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতেও মতপ্রকাশ নিয়ে উদ্বেগ, ১১ সুপারিশ এইচআরএসএসের সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঢাবি ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী মাদ্রাসায় শিশুরা ঝুঁকির মধ্যে, সুরক্ষায় কার্যকর নীতিমালা নেই বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে ২৩ কোটি ৬৭ লাখ টাকারও বেশি বাড়তি ব্যয় হতে যাচ্ছে। ৯৪টি লটের মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি বইয়ের ফর্মা বাড়ানোয় এই বাড়তি খরচ দেখা দিয়েছে। এতে বই ছাপার মোট চুক্তিমূল্য প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে হচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। সেখানে প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

কীভাবে এল প্রস্তাব

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই ছাপার জন্য মোট ৯৮টি লট করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটের মুদ্রিত বইয়ে ফর্মা বেড়েছে। সেই বর্ধিত ফর্মার জন্য ভেরিয়েশন বা চুক্তি সংশোধনের প্রস্তাব দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

হিসাব যা বলছে

প্রস্তাব অনুযায়ী, এসব বই ছাপার মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। এর সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা। বাড়তি এই অঙ্ক মূল চুক্তির প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ।

মন্ত্রণালয়ের প্রস্তাবে ৯৪টি লটের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কথা বলা হয়েছে। এ কাজের জন্য বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে। কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

১২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

আপডেট সময় ০৩:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬