শিরোনাম :
শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে মানসিকতা বদলের তাগিদ দিলেন রাষ্ট্রপতি ভিসা ব্যবস্থায় বড় বদল ভারতের রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে সাশ্রয়ী পণ্য বিক্রি করবে টিসিবি সরকার বিদেশি ৪ প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কিনবে  সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতেও মতপ্রকাশ নিয়ে উদ্বেগ, ১১ সুপারিশ এইচআরএসএসের সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঢাবি ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী মাদ্রাসায় শিশুরা ঝুঁকির মধ্যে, সুরক্ষায় কার্যকর নীতিমালা নেই বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঢাবি ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন আট চীনা শিক্ষার্থী। তাঁদের দুজন ইতোমধ্যে চীনে ফিরে গেছেন। বাকি ছয়জন শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা ছাড়বেন।

নভেম্বরের শেষ সপ্তাহে কোর্স ও পরীক্ষা শেষ করে তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এবং নিজ বিশ্ববিদ্যালয়ের পরামর্শে তাঁরা আগেভাগেই ফেরার সিদ্ধান্ত নেন।

বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটজনই চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের শিক্ষার্থী। ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক একটি বিশেষ কোর্সে অংশ নিতে তাঁরা ঢাকায় এসেছিলেন।

অধ্যাপক কাউসার বলেন, “তাঁরা আটজনই চীনের একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে তাঁরা আগেভাগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আটজনের মধ্যে দুজন ইতোমধ্যে চলে গেছেন। বাকি ছয়জনও দেশে ফেরার টিকিট নিশ্চিত করেছেন।”

প্রাধ্যক্ষের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় ওই বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী ঘটনাস্থলের আশপাশ দিয়ে যাচ্ছিলেন। ঘটনাটি দেখার পর থেকেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। মূলত তখন থেকেই তাঁদের মধ্যে দেশে ফেরার তাগিদ তৈরি হয়। শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন ছিলেন।

দেশে ফিরে শিক্ষার্থীরা নিজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন। এদিকে বুধবার বিকেলে হলের অন্য বিদেশি শিক্ষার্থীদের সঙ্গেও ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

প্রেক্ষাপট

আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা শেখার একটি বিশেষ কোর্স রয়েছে। এর আওতায় চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাবিতে এসে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পান। ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চীনের দুটি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন, ২০২৫ সালে তিনটি থেকে ১৯ জন এবং ২০২৬ সালে চারটি বিশ্ববিদ্যালয় থেকে ২৬ জন শিক্ষার্থী এ কোর্সে অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের শিক্ষার্থীরাও আছেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

১২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঢাবি ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী

আপডেট সময় ০৪:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬