শিরোনাম :
শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে মানসিকতা বদলের তাগিদ দিলেন রাষ্ট্রপতি ভিসা ব্যবস্থায় বড় বদল ভারতের রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে সাশ্রয়ী পণ্য বিক্রি করবে টিসিবি সরকার বিদেশি ৪ প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কিনবে  সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতেও মতপ্রকাশ নিয়ে উদ্বেগ, ১১ সুপারিশ এইচআরএসএসের সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঢাবি ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী মাদ্রাসায় শিশুরা ঝুঁকির মধ্যে, সুরক্ষায় কার্যকর নীতিমালা নেই বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতেও মতপ্রকাশ নিয়ে উদ্বেগ, ১১ সুপারিশ এইচআরএসএসের

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনে মতপ্রকাশ, গণমাধ্যম, ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকারের জন্য এখনো উদ্বেগজনক কিছু বিধান রয়ে গেছে বলে মনে করছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটির মতে, খসড়ার বেশ কয়েকটি ধারা নতুন করে পর্যালোচনা ও সংশোধন করা দরকার।

বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানায় এইচআরএসএস। বিজ্ঞপ্তিতে খসড়ার ৮-এর (২), ২৫-এর ক ও খ, ২৬-এর ক, ২৯, ৪৬ এবং ৪৬-এর ক ধারার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারসংক্রান্ত বিধানগুলোও যথাযথভাবে খতিয়ে দেখার কথা বলা হয়েছে।

সংগঠনটির ভাষ্য, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নাগরিকের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক পরিসর যাতে সংকুচিত না হয়, তা দেখা রাষ্ট্রের দায়িত্ব। গণতান্ত্রিক ও মানবাধিকারভিত্তিক রাষ্ট্রে ডিজিটাল নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা সমান গুরুত্বপূর্ণ বলেও মনে করে এইচআরএসএস। সাইবার অপরাধ ঠেকানোর নামে ভিন্নমত দমন, সাংবাদিকতা নিয়ন্ত্রণ, নাগরিক হয়রানি কিংবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সুযোগ তৈরি হওয়া উচিত নয়, এ কথাও জোর দিয়ে বলেছে তারা।

বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি ১১টি সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে:

  • খসড়ার বিতর্কিত ধারাগুলো সংবিধানের ৩৯ অনুচ্ছেদ, আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও আইসিসিপিআরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।
  • সাইবার স্পেসে মানহানির ফৌজদারি বিধান বাদ দিয়ে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দেওয়া এবং জনস্বার্থে প্রকাশিত সংবাদ, তথ্য ও সমালোচনার সুরক্ষা নিশ্চিত করা।
  • গুজব ও অপতথ্যসংক্রান্ত অপরাধের সংজ্ঞা সুনির্দিষ্ট করা, যাতে শুধু ভুল তথ্য প্রকাশের কারণে কেউ ফৌজদারি অভিযোগের মুখে না পড়েন।
  • রাজনৈতিক ব্যঙ্গ, কার্টুন, মতামত, সরকারের সমালোচনা, অনুসন্ধানী সাংবাদিকতা ও শান্তিপূর্ণ ভিন্নমতকে আইনের অপব্যবহার থেকে রক্ষা করা।
  • অনলাইন কনটেন্ট ব্লক বা সরানোর ক্ষেত্রে স্বাধীন বিচারিক অনুমোদন, স্বচ্ছতা, লিখিত কারণ দর্শানো এবং দ্রুত আপিলের সুযোগ রাখা।
  • মতপ্রকাশসংক্রান্ত অপরাধ জামিনযোগ্য করা এবং নির্বিচার গ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা ঠেকাতে কার্যকর আইনি সুরক্ষা নিশ্চিত করা।
  • তল্লাশি, ডিজিটাল ডিভাইস জব্দ ও গ্রেপ্তারের ক্ষেত্রে আদালতের যথাযথ তদারকি, তথ্যের গোপনীয়তা এবং আইনের যথাযথ প্রক্রিয়া মানা বাধ্যতামূলক করা।
  • নিবন্ধিত সংবাদমাধ্যমের পাশাপাশি সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, অনলাইন কনটেন্ট নির্মাতা ও সাধারণ নাগরিকের জন্য সমানভাবে মতপ্রকাশের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করা।

প্রস্তাবিত সংশোধনী পুনর্বিবেচনা করে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাগরিকবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি সাইবার সুরক্ষা আইন তৈরির আহ্বানও জানিয়েছে এইচআরএসএস।

সূত্র: এইচআরএসএসের সংবাদ বিজ্ঞপ্তি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

১২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতেও মতপ্রকাশ নিয়ে উদ্বেগ, ১১ সুপারিশ এইচআরএসএসের

আপডেট সময় ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬