শিরোনাম :
১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ৭৪টিতে গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একদিনে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দায় দেখল আইসিজে লালমনিরহাটে সন্ত্রাসের জবাবে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী ভোটের পরিচয় নয়, দেশের সব নারী পাবেন ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী আমাজনের গভীর জঙ্গল থেকে লোকালয়ে ২০ আদিবাসী রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, প্রাণ গেল দুই নেতার ঢাকায় ৫০ স্থানে এআই সিগন্যাল, দুই মাসে চালুর আশা প্রধানমন্ত্রীর

ভোটের পরিচয় নয়, দেশের সব নারী পাবেন ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

দেশের সব নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কে কোন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন, তা বিবেচনায় নেওয়া হবে না; দল-মতনির্বিশেষে দেশের সব নারী এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি। আগামী মাস থেকেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় তালিকাও প্রস্তুত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে গিয়ে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি জানান, ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি পর্যায় পর্যন্ত দেশের ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হতে পারে।

শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খুলনা থেকে পঞ্চগড় ও লালমনিরহাট পর্যন্ত গ্যাসলাইন স্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে এ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার কৃষক, শ্রমিক ও নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তবে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাঁর অভিযোগ, দীর্ঘ ১৬ বছর সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারা দেশের মানুষকে নির্যাতন করেছে, তারাই এখন নতুন করে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ নেই। এ কারণেই তারা দেশের বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। বিদেশে অবস্থান করে একটি গোষ্ঠী তাদের প্রভুদের খুশি করতে আবারও ষড়যন্ত্র চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষ আর গুম, খুন ও ভোট দখলের রাজনীতি দেখতে চায় না। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা কখনো দেশ ও জনগণের কল্যাণ কামনা করতে পারে না।

প্রধানমন্ত্রীর সফরসূচি
সফরসূচি অনুযায়ী, লালমনিরহাট বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এ ছাড়া বিকেলে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ফ্যামিলি কার্ড, শিক্ষার্থীদের উপবৃত্তি ও উত্তরাঞ্চলে গ্যাসলাইন স্থাপনের এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে সামাজিক সুরক্ষা, শিক্ষা ও শিল্পায়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ৭৪টিতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকায় ৫০ স্থানে এআই সিগন্যাল, দুই মাসে চালুর আশা প্রধানমন্ত্রীর

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভোটের পরিচয় নয়, দেশের সব নারী পাবেন ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬