পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় কর্মরত পাঁচ কূটনীতিক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা আলাদাভাবে এসব বৈঠক হয়।
বৈঠকে অংশ নেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একদিনে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় ০৮:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- 13
জনপ্রিয় সংবাদ




















