জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংলাপ হয়। সংলাপ শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহদী আমিন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির আলোচনা ছিল সৌহার্দ্যপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে ইতোমধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংস্কারের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী সংসদেও তা জানিয়েছেন। তাঁর ভাষ্য, নির্বাচনি ইশতেহার ও নির্বাচনি পথযাত্রায় বিএনপি যেভাবে অঙ্গীকার করেছিল, সেভাবেই নোট অব ডিসেন্টের বিষয়টি বিবেচনায় রেখে স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতিও হবে না বলে জানান তিনি।
চলমান বার্তা ডেস্ক : 



















