শিরোনাম :
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ রাজনৈতিক প্রতিহিংসার আগুনে বিপন্ন দেশের ভবিষ্যৎ প্রশাসনের কর্মকর্তার রাজনৈতিক খোঁজ রাখছে সরকার ফুটপাত যতবার উচ্ছেদ, ততবারই দখল রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলছে: রাষ্ট্রপতি হুথি হামলার মুখে সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক কৌশল? চাল-চিনিসহ আমদানি-রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কাঞ্চনজঙ্ঘার টানে জয়া আহসান, ছবি ও কাব্যিক ক্যাপশনে মুগ্ধ অনুরাগীরা

প্রকৃতি আর ভ্রমণপ্রেমীদের কাছে কাঞ্চনজঙ্ঘা সবসময়ই এক আলাদা আবেগের নাম। সেই আবেগের ছোঁয়া এবার দেখা গেল অভিনেত্রী জয়া আহসানের সামাজিক মাধ্যমের পাতায়। রোদ ঝলমলে সকালে পাহাড়ের স্নিগ্ধ পরিবেশে তোলা তাঁর নতুন ছবি ও কাব্যিক অনুভূতি মুহূর্তেই নজর কেড়েছে অনুরাগীদের।

গতকাল রোববার সকালে নিজের কয়েকটি নতুন ছবি শেয়ার করেন জয়া আহসান। ছবিতে দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি একটি পাহাড়ে উঠে প্রকৃতির মাঝে নিজেকে ফ্রেমবন্দি করেছেন তিনি।

ছবির সঙ্গে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কাঞ্চন জানা কাঞ্চন ঘর, কাঞ্চনজঙ্ঘায় কাঞ্চন মন…।’ পাশাপাশি পোস্টে যুক্ত করেছেন অঞ্জন দত্তের জনপ্রিয় গান ‘কাঞ্চন একটু ভালো করে বাঁচবো বলে’। পাহাড়ি আবহ, ছন্দময় পঙ্‌ক্তি আর গানের সুর মিলিয়ে পোস্টটিতে তৈরি হয়েছে এক ধরনের প্রশান্তির আমেজ।

ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত ও অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকেই প্রকৃতির সৌন্দর্য ও অভিনেত্রীর উপস্থিতির প্রশংসা করেছেন। ইতোমধ্যে পোস্টটিতে ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে।

দুই বাংলাতেই অভিনয়গুণে সমাদৃত জয়া আহসান। দীর্ঘ অভিনয়জীবনে নাটক, টেলিভিশন ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে তিনি দর্শকের আস্থা অর্জন করেছেন। সাবলীল অভিনয় ও চরিত্রের গভীরে প্রবেশের ক্ষমতার কারণে দুই দেশের দর্শক ও সমালোচকদের কাছেই তিনি পরিচিত ও প্রশংসিত মুখ। কাজের ব্যস্ততার ফাঁকেও ভ্রমণ, প্রকৃতি ও শিল্প-সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে নিজের ভাবনা সামাজিক মাধ্যমে তুলে ধরতে দেখা যায় তাঁকে।রির পক্ষে ম্যাচ পরিচালনা করা সম্ভব নয়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কাঞ্চনজঙ্ঘার টানে জয়া আহসান, ছবি ও কাব্যিক ক্যাপশনে মুগ্ধ অনুরাগীরা

আপডেট সময় ০১:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬