শিরোনাম :
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ রাজনৈতিক প্রতিহিংসার আগুনে বিপন্ন দেশের ভবিষ্যৎ প্রশাসনের কর্মকর্তার রাজনৈতিক খোঁজ রাখছে সরকার ফুটপাত যতবার উচ্ছেদ, ততবারই দখল রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলছে: রাষ্ট্রপতি হুথি হামলার মুখে সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক কৌশল? চাল-চিনিসহ আমদানি-রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কিছু নেই এবং পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েনের কথাও সরকার ভাবছে না। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেনা মোতায়েনের মতো কোনো পরিকল্পনা সরকারের নেই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়েও কোনো শঙ্কা দেখছেন না বলে জানান তিনি।

রাজধানীতে নিরাপত্তা জোরদার করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে। তাঁর ভাষায়, এসব নিয়মিত কাজেরই অংশ।

পদ্মা সেতুর নাওডোবার ঘটনা

এদিন ভোরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নাওডোবা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে মন্ত্রী জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটেছে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড তৈরি করতে চেয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের নিজেদের মধ্যেই বিরোধ ও সংঘর্ষ হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত এখনো হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে মানুষের মনে শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী সংক্ষেপে বলেন, কোনো শঙ্কা নেই।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬