শিরোনাম :
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ রাজনৈতিক প্রতিহিংসার আগুনে বিপন্ন দেশের ভবিষ্যৎ প্রশাসনের কর্মকর্তার রাজনৈতিক খোঁজ রাখছে সরকার ফুটপাত যতবার উচ্ছেদ, ততবারই দখল রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলছে: রাষ্ট্রপতি হুথি হামলার মুখে সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক কৌশল? চাল-চিনিসহ আমদানি-রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চাল-চিনিসহ আমদানি-রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস বাড়ানোর লক্ষ্যে পাকিস্তানের ট্রেডিং করপোরেশনের (টিসিপি) সঙ্গে পাঁচ বছরের সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে সই করেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ। পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং দুই দেশের সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কোন কোন পণ্য থাকছে

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে সব ধরনের চাল, গম এবং পরিশোধিত ও অপরিশোধিত চিনি। ভোজ্যতেলের মধ্যে আছে ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিন।

এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর ও সারসহ বিভিন্ন কৃষিপণ্য এবং কৃষি উপকরণও এই বাণিজ্য সহযোগিতার আওতায় থাকবে।

মেয়াদ ও বাতিলের শর্ত

স্বাক্ষরের দিন থেকে স্মারকটি পাঁচ বছর কার্যকর থাকবে। কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে তা স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। তবে যেকোনো পক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে এটি বাতিল করতে পারবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চাল-চিনিসহ আমদানি-রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির

আপডেট সময় ০৩:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬