ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার মুখে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে দেশটিতে সেনা মোতায়েন করছে পাকিস্তান। শনিবার (২৮ নভেম্বর) এই সেনা দলের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
রোববার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)। আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, দুই দেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার আওতায় পাকিস্তানি সেনারা সৌদি ভূখণ্ডে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
বিবৃতিতে আরও বলা হয়, এই মোতায়েন সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি ইসলামের দুই পবিত্রতম স্থান মক্কা ও মদিনার পবিত্রতা সুরক্ষায় পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।
আন্তর্জাতিক ডেস্ক : 


















