দেশে গণহত্যার আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ মঙ্গলবার গুলশানে জাতিসংঘের কার্যালয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে চিঠি হস্তান্তরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে গুলশানে জাতিসংঘের কার্যালয়ে গিয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ছিলেন।

পরে উপস্থিত সাংবাদিকদের কাছে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন নিয়ে। সেটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে; তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনা ঘটেছে, এটা উৎঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি।’

আমীর খসরু বলেন, ‘আমরা চিঠি দিয়েছি। তারা জাতিসংঘে পাঠাবেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযজ্ঞ হয়েছে, গুম করা হয়েছে নাগরিকদের…। এটা উন্মোচন করার প্রয়োজন আছে এবং জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে, দেশের মধ্যে এবং দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে এই হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায়… এটাকে জাতির সামনে, বিশ্বের সামনে আমাদের তুলে ধরতে হবে। যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে, নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় থাকার যে আকাঙ্খা সেই আকাঙ্খা কারও যেন না হয়। আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটি গ্রহণযোগ্য তদন্তের কথা বলেছি, জাতিসংঘকে অনুরোধ করেছি।’

আরো পড়ুন : সীমান্তে আর পিঠ দেখাবে না বিজিবি : স্বরাষ্ট্র উপদেষ্টা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশে গণহত্যার আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি

আপডেট সময় ০৬:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪