শিরোনাম :
 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

আসাদুজ্জামান নুর-মাহবুব আলীকে কারাগারে

হোটেল কর্মচারী মো. সিয়াম সরদারকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একইসাথে কারাবিধি অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুর রহমান তাদেরকে জেল হাজতে আটক রাখার আবেদন করেন। তবে তাদের কোনো রিমান্ড চাওয়া হয়নি।

আবেদনপত্রে বলা হয়েছে, তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত উক্ত আসামিদেরজেল হাজতে আটকে রাখা প্রয়োজন। আসামিরা জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটবে।

শুনানি শেষে আদালত দুইজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার রাত এগারটায় বেইলী রোডের নওরতন কলোনী থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরকে গ্রেপ্তার করা হয়। আর রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়।

গত ১২ই সেপ্টেম্বর নিহত সিয়াম সরদারের বাবা মো. সোহাগ সরদার বাদী হয়ে ১১৪ জনের নাম উল্লেখ করে মিরপুর মডেল থানায় এ মামলা করেন।

এ মামলার এজাহারনামীয় আসামি আসাদুজ্জামান নূর। অন্য আসামিরা হলেন- আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, মনির হোসেন, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ই জুলাই রাত এগারটার দিকে মিরপুর-১০ এ আবু তালেব স্কুলের সামনে আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে নির্বিচারে গুলি করে। এ সময় সিয়াম সরদার হোটেলের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। তখন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এদিকে, যাত্রাবাড়ীতে শিক্ষার্থী ইমাম হোসেন হত্যা মামলার আসামি শাহবাগ থানার এস আই শাহাদাত আলীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের নিচে এক বন্ধু আহত আরেক বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

আরো পড়ুন : আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আসাদুজ্জামান নুর-মাহবুব আলীকে কারাগারে

আপডেট সময় ০৫:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪