কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন রোঙ্গিখালী ও নোয়াখালী পাড়ায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রোঙ্গিখালী ও নোয়াখালী পাড়া, এই দুই জায়গায় পাহাড় আছে, যেখানে অপহরণের ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে। সেখানে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।”
ক্যাম্প দুটি স্থাপিত হলে এ ধরনের অপরাধ নির্মূল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সেনা ক্যাম্প ছাড়াও নিরাপত্তা জোরদারে আরও কয়েকটি উদ্যোগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে রয়েছে ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন ও সিসি ক্যামেরা বসানো। পাশাপাশি ওয়াচ টাওয়ার বা কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
চলমান বার্তা ডেস্ক : 




















