শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন জল্পনা,আকস্মিক দিল্লি সফরে বাংলাদেশের গোয়েন্দাপ্রধান আদর্শবান সাংবাদিকরাই স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ব্যালন ডি’অরের দৌড়ে ছিটকে গেলেন মেসি-এমবাপ্পে, জানাল এআই কাঁটাতারে আটকা ১৩০ হাতি, কূটনীতির টেবিলেও মিলছে না সমাধান সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ট্রাইব্যুনালে হাজির আওয়ামীপন্থি দুই আইনজীবী, চাইলেন নিঃশর্ত ক্ষমা কে পাঠালেন উড়োজাহাজে করে পরীমনিকে শিউলি ফুল? ফেব্রুয়ারি ছেড়ে জানুয়ারিতে বইমেলা, প্রশ্ন উঠছে একুশের চেতনা নিয়ে পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের রেশ না কাটতেই এবার ‘নৌকা’ নিয়ে তোলপাড়

সিরাজগঞ্জে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সুপারের

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন ও তৎসংলগ্ন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সান্টু, বিপিএম (বার)। এ সময় স্টেশন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) পুলিশ সুপার জামতৈল রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্টেশনে যাতায়াতকারী সাধারণ যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্টেশন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন।

পরিদর্শনকালে পুলিশ সুপার স্টেশনে আগত ও স্টেশন থেকে যাতায়াতকারী যাত্রীরা যেন নিরাপদে এবং নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে স্টেশন এলাকায় চুরি, ছিনতাই, প্রতারণাসহ যেকোনো ধরনের অপরাধ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সদস্যদের সজাগ থাকার নির্দেশনা দেন।

তিনি স্টেশন ও এর আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের নিয়মিত টহল জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

জামতৈল রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ যাতায়াতকেন্দ্র হওয়ায় এখানে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

পুলিশ সুপারের এ পরিদর্শনের মাধ্যমে স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, অপরাধ প্রতিরোধ এবং যাত্রীসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সুপারের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের রেশ না কাটতেই এবার ‘নৌকা’ নিয়ে তোলপাড়

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সুপারের

আপডেট সময় ০৬:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬