ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের পক্ষে ঢাকা–১৭ আসনে জাতীয়তাবাদী লেখক ফোরামের পঞ্চম দিনের জনসংযোগ

মহানগরীর গুলশান, বনানী, কড়াইল , সাততলা বস্তি, মহাখালীসহ বিভিন্ন এলাকায় টানা পঞ্চম দিনের মত আজও রোববার জননেতা তারেক রহমানের পক্ষে জাতীয়তাবাদী লেখক ফোরামের জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি কবি শাহীন রেজার নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড.শহিদ আজাদ, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীমা চৌধুরী এলিস, বিশিষ্ট কলামিষ্ট সালেক উদ্দীন, কবি ও সংগঠক সাজেদা হেলেন, কবি শাওন আসগর, কবি ও লেখিকা শান্তা মারিয়া, লেখক ও প্রকাশক মোসলেহ উদ্দিন, লেখক ও পরিচালক শাওন আশরাফ, কবি ও শিক্ষাবিদ মিতা আলী, লেখক ও জুলাই যোদ্ধা ফুয়াদ স্বনম, কবি ও সংগঠক জাহিদ মাহমুদ, কবি নাহিন শিল্পী প্রমুখ।

জনসংযোগকালে কবি সাহিত্যিক ও সম্পাদকগণ সকলের কাছে জননেতা তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

এ সময় কবি ও সম্পাদক শাহীন রেজা বলেন, তারেক রহমানের দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন। তিনি ধানের শীষ এবং বিএনপিকে মঙ্গলের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, দেশগঠনে প্রয়োজন সততা ও নিষ্ঠা। তারেক রহমান আমাদের সততার প্রতীক। তিনি নির্বাচিত হলে এ জাতির সমৃদ্ধিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

কবি ও শিক্ষাবিদ ড. শহিদ আজাদ বলেন, তারেক রহমান একটি স্বপ্ন নিয়ে দেশে ফিরেছেন। তিনি চান এ রাষ্ট্রকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি দেশ উপহার দেয়ার লক্ষ্যে তার এই স্বপ্নের বাস্তবায়ন একান্ত জরুরী। এ জন্যই আমাদের ধানের শীষে ভোট দিতে হবে। তার হাতকে শক্তিশালী করতে হবে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

তারেক রহমানের পক্ষে ঢাকা–১৭ আসনে জাতীয়তাবাদী লেখক ফোরামের পঞ্চম দিনের জনসংযোগ

আপডেট সময় ০৮:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬