ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব : মন্ত্রিপরিষদ সচিব

নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেছেন, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার মেটানোর চেষ্টা করব আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই সহায়তা করবেন।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসিমুল গনি।

ড. নাসিমুল গনি বলেছেন, দুই দফায় শপথ অনুষ্ঠান হবে। একটিতে সংসদ সদস্য হিসেবে এবং অপরটিতে আমাদের যে সংস্কার, সেটার জন্য শপথ নেবেন। বিকেলে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সেটার ব্যবস্থা করতেই আমরা ওঠেপড়ে লেগেছি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, একজন মন্ত্রীর জন্য গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থানের ব্যবস্থা করতে হয়। তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়। তার অফিসকে অ্যালার্ট করতে হয়। তার নিজস্ব যে অফিসার প্রয়োজন, তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব : মন্ত্রিপরিষদ সচিব

আপডেট সময় ০৫:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬