ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
“বিশেষ করে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কীভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন

তরুণদের মূল্যবোধ গড়তে প্রচার মাধ্যমকে কাজে লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

তরুণদের মূল্যবোধ গড়তে প্রচার মাধ্যমকে কাজে লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন। “বিশেষ করে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কীভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন।”

দেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে সরকারের অধীনে থাকা সবগুলো প্রচার মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা সচিবালয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এর আগে তথ্যমন্ত্রী স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও সচিব মাহবুবা ফারজানার সঙ্গে সচিবালয়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে বিকাল ৩টার দিকে বের হয়ে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা তিনজনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা এবং অগ্রগতি নিয়ে আলোচনায় বসেছিলেন। দীর্ঘক্ষণ সময় নিয়ে আমাদের কথা শুনেছেন, বিশেষ করে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কীভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন।

“উনি বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কীভাবে কাজে লাগাতে পারি। আমরা এই ধরনের একটা দিক নির্দেশনা আমাদের তিনি দিয়েছেন। আমরা সেই অনুযায়ী একটা প্রস্তাবনা তৈরি করে ভবিষ্যতে আবার কথা বলব।”

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

“বিশেষ করে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কীভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন

তরুণদের মূল্যবোধ গড়তে প্রচার মাধ্যমকে কাজে লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় ০৮:৫৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬