পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ জাহাংগীর আলম। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নিহার রঞ্জন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে রঙিন ফুলকপি (জাত: ভ্যালেন্টিনা) এবং নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তির প্রদর্শনী করা হয়। বক্তারা কৃষকদের আধুনিক ও বিষমুক্ত পদ্ধতিতে চাষাবাদ করে অধিক লাভবান হওয়ার পরামর্শ দেন। প্রদর্শনীটি দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 























