রানীশংকৈলে পিআইও নুরুন্নবীর বদলির আদেশে এলাকাবাসীর মিষ্টি বিতরণ

 ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আলোচিত বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বদলির আদেশ আসায় আনন্দ প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী ও সংবাদকর্মীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) এই খবর ছড়িয়ে পড়লে উপজেলা চত্বর ও পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করা হয়।
সাংবাদিক নেতা ফারুক আহাম্মদ সরকারের নেতৃত্বে এই মিষ্টি বিতরণ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ সময় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যোগ দেয়। বদলির খবর শোনার পর মিষ্টিমুখ করার মাধ্যমে এলাকাবাসী তাদের স্বস্তি প্রকাশ করেন।
মিষ্টি বিতরণকালে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা জানান, পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা দুর্নীতি, অনিয়ম এবং সাধারণ মানুষের সাথে অসদাচরণের অভিযোগ ছিল। তার বদলির মাধ্যমে রানীশংকৈলবাসী এক অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেল বলে তারা মনে করেন।
বক্তারা বলেন কেবল বদলি নয়, বরং নুরুন্নবী সরকারের দায়িত্ব পালনকালীন সময়ের সকল অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা ছিল। তার বদলির আদেশে এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রানীশংকৈলে পিআইও নুরুন্নবীর বদলির আদেশে এলাকাবাসীর মিষ্টি বিতরণ

আপডেট সময় ০৭:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬