শিরোনাম :
একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলের সাম্প্রতিক দুই আসরে দুর্নীতির অভিযোগে আরও দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, অভিযুক্ত দুজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

অভিযুক্তদের একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আবদুল কাইয়ুম রাশেদ। অন্যজন মো. আমিন খান, যিনি দুর্বার রাজশাহীর একাদশ আসর এবং চট্টগ্রাম রয়্যালসের দ্বাদশ আসরে দায়িত্বে ছিলেন। বোর্ডের অ্যান্টিগ্রিটি ইউনিটের অনুসন্ধানের ভিত্তিতেই এই অভিযোগ আনা হয়েছে।

কাইয়ুম রাশেদের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার চারটি ধারা ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাচের ফল বা গতিপ্রকৃতি প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতির প্রস্তাব বা যোগাযোগের তথ্য যথাসময়ে না জানানো, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা বা বিলম্ব সৃষ্টি করা। বোর্ডের ভাষ্যমতে, নিজের ব্যবহৃত প্রধান মুঠোফোনটি তদন্তকারীদের কাছে জমা না দেওয়ায় সেটির ফরেনসিক পরীক্ষা সম্ভব হয়নি, ফলে গুরুত্বপূর্ণ যোগাযোগ ও তথ্য যাচাইয়ের সুযোগও থেকে যায় অধরা।

আমিন খানের বিরুদ্ধেও একই রকম চারটি ধারায় অভিযোগ আনা হয়েছে—ম্যাচের কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা, কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে উৎসাহ বা সহায়তা দেওয়া, তদন্তে অসহযোগিতা এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা নষ্ট করা।

বিসিবি জানিয়েছে, নোটিশ হাতে পাওয়ার পর নিজেদের বক্তব্য উপস্থাপনের জন্য দুই কর্মকর্তাই চৌদ্দ দিন সময় পাবেন। আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা অনুসারে চলমান শাস্তিমূলক প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের এই সুযোগ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬