শিরোনাম :
একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

রাণীশংকৈলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি ও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জওগাঁও এলাকায় খাল পুনঃখনন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম। 
শনিবার (১১ এপ্রিল) দুপুরে নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও ব্রিজ প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন কাজের সূচনা করা হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচীর আওতায় এই বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোদাল দিয়ে মাটি খনন করে এই কাজের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,পৌর সভাপতি শাহজাহান আলী,সম্পাদক মহসিন আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)নুরুন্নবী সরকার, সাবেক চেয়ারম্যান নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম।
​প্রকল্পটি ১ কোটি ৬ লক্ষ ৯৪ হাজার ২১৭ টাকা ব্যায়ে ৪.১৭ কিলোমিটার ভন্ডগ্রাম মৌজার শাহীবুর রহমানের জমি হতে নন্দুয়ার জওগাঁও ব্রিজ পর্যন্ত এ প্রকল্প খালটি পুনঃ খনন করা হবে। স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং শুষ্ক মৌসুমে সেচের সংকটে পড়তে হতো।এই খালটি খনন হলে এলাকার শত শত একর জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষকরা সহজেই সেচ সুবিধা পাবেন, যা আমাদের উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দেবে।
​উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর মূল লক্ষ্যই হচ্ছে দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এই খনন কর্মসূচীর মাধ্যমে একদিকে যেমন কর্মহীন মানুষের কর্মসংস্থান হচ্ছে, অন্যদিকে জলাবদ্ধতা দূর করে কৃষি বিপ্লব ত্বরান্বিত হচ্ছে।
​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তদারকিতে অত্যন্ত স্বচ্ছতার সাথে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে যাতে স্থানীয় জনগণ এর সুফল দীর্ঘমেয়াদে ভোগ করতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাণীশংকৈলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন

আপডেট সময় ০৭:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬