শিরোনাম :
একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি

পঞ্চগড়ের আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে চলমান ইপিআই কার্যক্রমের পাশাপাশি শতভাগ হামের টিকার ড্রপআউট কাভারেজ’র লক্ষ্যে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শনিবার ( ১১ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, এমওডিসি ডা.শেখ রায়হান বিন আজিজ, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ হাসিবুর রহমান শাহ্, এমটিইপিআই নূর আলম, এমসিজিএল এর প্রতিনিধি মোঃ ওমর ফারুক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান বলেন, সারাদেশে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে হাম। প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা, ঘটছে মৃত্যুও।

তিনি বলেন, হাম কেবল স্বাস্থ্য সমস্যা নয়; টিকাদান ব্যবস্থার দুর্বলতা ও সামাজিক সচেতনতার ঘাটতির প্রতিফলন। হাম বৃদ্ধির অন্যতম কারণ টিকাদানের কভারেজে ঘটতি। অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচি বা ইপিআই থেকে বাদ পড়ে যাওয়ায় তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী হয়নি। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকা এবং অপুষ্টির কারণেও ভাইরাসের বিস্তার দ্রুত ঘটে। টিকা না নেওয়া বা অসম্পুর্ণ ডোজ নেওয়ার ফলে একটি বড় জনগোষ্ঠী ঝুঁকির মুখে থাকে, যা প্রাদুর্ভাবের মুল কারণ। হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, উপজেলার সকল ইউনিয়নে ৯ মাস ও ১৫ মাসের বেশী বয়সী শিশু যাদের এমআর প্রথম ডোজ ও এমআর দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময় হয়েছিল কিন্তু টিকা নেয় নি, তাদেরকে এই কর্মসূচির মাধ্যমে টিকার আওতায় আনা হয়। এতে আটোয়ারী উপজেলায় এমআর প্রথম ডোজ ১৩১ জন শিশু লক্ষ্যমাত্রার বিপরীতে ১২৩ জন এবং এমআর দ্বিতীয় ডোজ ১৬৩ জন শিশু লক্ষ্যমাত্রার বিপরীতে ১৪৫ জন শিশুকে টিকা প্রদানে লক্ষ্যমাত্র অর্জিত হয়।

এছাড়াও প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মিজানুর রহমান উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি টিকাদান কেন্দ্রে আগত মা ও অন্যান্য শিশুদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা প্রদান করেন এবং হাম রোগের কারণ, লক্ষণ ও বিস্তার প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন। এসময় তিনি জানান যে, সারাদেশের ন্যায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত পঞ্চগড়ের সকল উপজেলায় এমআর ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি

আপডেট সময় ০৭:৩৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬