ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত 

সিরাজগঞ্জের কাজিপুরে গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৬৫ জন খামারি দুই ব্যাচে অংশ নেয়।
সোমবার ( ২ মার্চ) সকাল দশটায় কাজিপুর উপজেলা প্রণিসম্পদ অফিসের মাঠে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ  দিদারুল আহসান।
অন্যদের মধ্যে প্রশিক্ষণে অংশ নেন উপজেলা  ভেটেরিনারী  সার্জন তৌহিদুল ইসলাম এবং লাইভস্টক এক্সটেনশন অফিসার ডাঃ আব্দুল আহাদ।
প্রশিক্ষণার্থীদের উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনার নানা দিক শেখানো হয়। প্রাণি পুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাষ চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দুই ব্যাচে শেষ হবে বলে জানা গেছে।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত 

আপডেট সময় ০৮:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬