শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অসুস্থতা ও বয়স বিবেচনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে জামিন দিয়েছেন আদালত। সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন আজ বুধবার (৯ অক্টোবর) বেলা আড়াইটা জামিন আবেদনের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

এম এ মান্নানের জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পক্ষে শুনানিতে অংশ নেওয়া সিনিয়র আইনজীবী আবদুল হামিদ। তিনি বলেন, বয়স ও অসুস্থতা বিবেচনায় আদালত তাঁকে জামিন দিয়েছেন।

এর আগে সকাল ১১টার দিকে একই আদালতে এমএ মান্নানের জামিন শুনানির সময় আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। এর এক পর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে যান। এরপর দুপুর আড়াইটার দিকে জামিন শুনানির সময় ওয়াকআউট করেন বাদীপক্ষের আইনজীবীরা।

বাদীপক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, নিম্নআদালত থেকে উচ্চ আদালতে জামিন আবেদন করার অন্তত এক সপ্তাহ পরে জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু আদালত অস্বাভাবিকভাবে একদিন আগে করা আবেদন জামিন শুনানির জন্য পরের দিন নির্ধারণ করেছেন। যা ইনটেনশনালি করা হয়েছে। আমরা এই শুনানির বিরোধিতা করলে আদালতে উত্তেজনা শুরু হয় এবং বিচারক এজলাস ছেড়ে চলে যান।

গত ১৯ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট কেন্দ্রীয় কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গতকাল মঙ্গলবার সকালে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই জেলার দোয়ারাবাজার উপজেলা বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়।

আরো পড়ুন : রিমান্ড শেষের আগেই জামিন পেলেন সাবের হোসেন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর

আপডেট সময় ০৫:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪