শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

রিমান্ড শেষের আগেই জামিন পেলেন সাবের হোসেন

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের গারদখানা থেকে তিনি কারামুক্ত হন। সাবের হোসেন পাঁচ দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষের আগেই জামিনের কারমুক্ত হলেন তিনি।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানার ইনচার্জ এসআই মুরাদ হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আজ বিকেলে সাবের হোসেন চৌধুরীকে জামিন দেন।

সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোরশেদ আলম শাহীন জানিয়েছেন, আর কোনো মামলায় সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়নি। যে কোনো সময় তিনি মুক্তি পেতে পারেন।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন সোমবার রাজধানীর পল্টনে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মাহবুবুল হক শুনানি শেষে সাবের হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষ হওয়ার আগেই তিনি জামিনে মুক্তি পেয়ে কারামুক্ত হলেন।

আরো পড়ুন : তারেক রহমানের মামলা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন : বিএনপির আইন সম্পাদক

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রিমান্ড শেষের আগেই জামিন পেলেন সাবের হোসেন

আপডেট সময় ০৮:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪