শিরোনাম :
পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নাটোরে বৃক্ষরোপণ
-
মোঃ হোসেন আলী ছোট্ট, সিরাজগন্জ - আপডেট সময় ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- 2
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় বৃক্ষসম্পদ সংরক্ষণের লক্ষ্যে নাটোরে বৃক্ষরোপণ ও বিরল প্রজাতির গাছ উপহার দিয়েছেন পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ। এ সময় বাউলশিল্পী কার্তিক বাউলকে সিভিট ও গজন প্রজাতির দুটি গাছ উপহার দেন পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জের পরিচালক এবং দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ।সিভিট ও গজন দেশীয় বৃক্ষসম্পদের গুরুত্বপূর্ণ অংশ। এসব গাছ রোপণ ও সংরক্ষণের মাধ্যমে দেশীয় উদ্ভিদবৈচিত্র্য সমৃদ্ধ করা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে কম পরিচিত বৃক্ষপ্রজাতির পরিচিতি তুলে ধরা এবং সেগুলোর সংরক্ষণে সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার, গুনার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাউলশিল্পী নিজাম উদ্দিন চিশতী, দোতরা বাদক মোহাম্মদ আবদুর সামাদ এবং নাট্যকলা বিভাগের দুই শিক্ষার্থী প্রজ্ঞা বিশ্বাস ও মৌলি মোহনা সরকার মণি।পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ দীর্ঘদিন ধরে দেশজুড়ে বৃক্ষরোপণ, বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর এ উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে বৃক্ষপ্রেম ও প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয় সংবাদ

























