সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাঁদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মদিনা থেকে জেদ্দার দিকে যাওয়ার সময় পথের মধ্যে তাঁদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজনের প্রাণহানি ঘটে।
খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়।
চলমান বার্তা ডেস্ক : 



















