শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল বন্ধে বিটিআরসির নির্দেশ

দেশের কিছু ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) অনুমোদন ছাড়া স্যাটেলাইট পে-চ্যানেল বিজ্ঞাপনসহ (ক্লিন ফিডবিহীন) দেখাচ্ছে। এসব চ্যানেল বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

দেশের আইএসপি লাইসেন্সধারীদের এ সংক্রান্ত নির্দেশনার কথা জানিয়ে গত ১৯ মার্চ চিঠি দিয়েছে বিটিআরসি। এতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে এসব চ্যানেল বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অবৈধ প্রযুক্তি ব্যবহার করে অবৈধভাবে বিজ্ঞাপনসহ স্যাটেলাইট চ্যানেল প্রদর্শন করা টেলিযোগাযোগ আইনের লঙ্ঘন উল্লেখ করে বিটিআরসির ওই নির্দেশনায় এসব বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসিকে জানাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, কিছু আইএসপি অনুমোদন ছাড়া প্রযুক্তি ব্যবহার করে অনুমোদিত বিদেশি চ্যানেলের পরিবেশকদের পরিবেশিত পে-চ্যানেলগুলো পাইরেসি করে বাসাবাড়িতে বিজ্ঞাপনসহ ইন্টারনেট সংযোগে প্রদর্শন করছে। এছাড়া কিছু কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে একই কার্যক্রম পরিচালনা করছে। এতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সেবার আওতায় বিদেশি চ্যানেলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

বিএসসিএলের কর্মকর্তারা বলছেন, টিভি ক্যাবল অপারেটররা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সেবা নিয়ে গ্রাহককে বিদেশি চ্যানেল দেখান। কিন্তু পাইরেসি করে কিছু আইএসপি অপারেটর তাদের গ্রাহককে ইন্টারনেটের মাধ্যমে বিদেশি চ্যানেলগুলো দেখাচ্ছে। এতে আয় কমে যাচ্ছে টিভি অপারেটরদের। এরই মধ্যে বিষয়টি স্যাটেলাইট কোম্পানিকে জানানো হয়েছে।

অবৈধভাবে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল বন্ধে এরই মধ্যে বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় স্কাইপ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল বন্ধে বিটিআরসির নির্দেশ

আপডেট সময় ১২:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫