শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

মানুষরূপী রোবট কি ভবিষ্যতে গাড়ি চালাতে পারবে?

হিউম্যানয়েড রোবট কি ভবিষ্যতে গাড়ি চালাতে পারবে? টোকিও বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক এই গবেষণাই করছেন৷ তারা দেখতে চাচ্ছেন অত্যাধুনিক সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত রোবট গাড়ি কতটা নিখুঁতভাবে চালাতে পারে৷

হিউম্যানয়েড রোবট চোখে থাকা ক্যামেরায় রাস্তা স্ক্যান করছে৷ এআই প্রযুক্তি ঠিক করছে গাড়ি চালাতে কী পদক্ষেপ দরকার এবং ট্রাফিক লাইটের পরিবর্তন হলে বা কোনো মানুষ রাস্তায় নামলে কী করতে হবে৷

জাপানের রাজধানী টোকিওর এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মুসাশি নামের রোবটটি তৈরি করছেন৷ এটির মানুষের মতো দেখতে অস্থি, পেশী এবং হাত, পায়ে ফোর্স সেন্সর রয়েছে৷ ৭৪টি কৃত্রিম পেশী এবং ৩৯টি জয়েন্টের এই রোবটটি হ্যান্ডব্রেক, ব্লিংকার এবং গ্যাস নিয়ন্ত্রণ করতে পারে৷

মানুষের বিকল্প হতে মুসাশিকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে৷ বর্তমানে রোবটটি একটি পরীক্ষাকেন্দ্রে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারে৷ কিন্তু ভবিষ্যতে এটি যেকোনো গাড়ি চালাতে সক্ষম হতে পারে৷ বিজ্ঞানীদের ধারনা মুসাশির মতো রোবট সেল্ফ-ড্রাইভিং কারের চেয়ে অনেক সস্তা হবে৷

দক্ষিণ কোরিয়ার সোলের মানুষ যদিও চালকবিহীন গাড়ি দেখে আর বিস্মিত হন না, এই বাসগুলো প্রথমবারের মতো গণপরিবহন হিসেবে শুধু রাতের বেলা চলছে৷ যাত্রী ইওয়ানজু চা বলেন, ‘‘আমি বাসের সামনে একটি সাইনবোর্ড দেখেছি যেখানে লেখা আছে এটি স্বচালিত গাড়ি৷ শুরুতে আমি ঘাবড়ে গিয়েছিলাম, পরে দেখলাম যতটা ভেবেছি তত খারাপ না৷’’

যেভাবে গাড়ি চালাবে রোবট

স্বচালিত গাড়িটি ২০২৩ সালের ডিসেম্বরে সোলের ব্যস্ত শহরতলী হংডে এবং ডংডেমুনের মধ্যে চলছে৷

এক্ষেত্রে নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে৷ যাত্রীরা দাঁড়িয়ে যেতে পারেন না৷ অবশ্যই সিট বেল্ট পরতে হয়৷ স্যুম ইন্কের হেড অব অপারেশন্স সেংউক পার্কে বলেন, ‘‘ছয় বছরের কম শিশুরা এই গাড়িতে চড়তে পারে না, এমনকি সঙ্গে অভিভাবক থাকলেও৷”

তবে স্বচালিত গাড়িটি এখন অবধি পুরোপুরি স্বাধীন নয়৷ গাড়িতে একজন রিসার্চ ইঞ্জিনিয়ার থাকেন যিনি বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং একজন ‘‘সেফটি ড্রাইভার” চালকের আসনে বসে থাকেন জরুরী পরিস্থিতি মোকাবিলায়৷

সেফটি ড্রাইভার বাইওংউ ওহ বলেন, ‘‘হুইল নিজে ঘুরতে শুরু করার পরও আমি ধরে রাখতাম৷ কারণ সবকিছু আমার কাছে নতুন ছিল৷ আমি এখন বুঝতে পারছি যে বাসটি নিজে নিজেই ভালো চলছে এবং আমি এমন বাসে অভ্যস্ত হয়ে উঠেছি৷’’

যাত্রীরা এই প্রযুক্তি নিয়ে উৎসাহী৷ তবে কারো কারো নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়েছে বিশেষ করে যদি ভবিষ্যতে কোনো সেফটি ড্রাইভার না থাকেন৷

সেই পরিস্থিতি আসতে আরো অনেক সময় লাগবে৷ দক্ষিণ কোরিয়ার পুরোপুরি স্বাধীন, চালকবিহীন গাড়ি এখনো বৈধ নয়৷

আপাতত যাত্রীরা স্বচালিত গাড়িটিতে বিনা খরচায় চড়তে পারেন৷ কিন্তু সোল অন্যান্য রাতের বাসের মতো এটিতেও একসময় ভাড়া যুক্ত করবে৷ পাশাপাশি এরকম আরো গাড়ি বিভিন্ন গন্তব্যে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে৷

স্যুম ইন্কের হেড অব অপারেশন্স সেংউক পার্কে বলেন, ‘‘গণপরিবহনকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করতে পারে স্বচালিত রাতের বাস৷’’

সহজেই ব্যবহার করতে পারেন ব্লুস্কাই অ্যাপ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মানুষরূপী রোবট কি ভবিষ্যতে গাড়ি চালাতে পারবে?

আপডেট সময় ১১:০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪