শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

লাইভ ভিডিও সংরক্ষণের সময়সীমা জানাল ফেসবুক

ফেসবুক তাদের লাইভ ভিডিও সংরক্ষণের নিয়মে পরিবর্তন এনেছে। এখন থেকে লাইভ ভিডিওগুলো মাত্র ৩০ দিন সংরক্ষিত থাকবে। তারপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। তবে, লাইভ ভিডিও সংরক্ষণের বিকল্প পদ্ধতিও বলে দিয়েছে ফেসবুক।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ফেসবুক তাদের ভেরিফায়েড পেজ থেকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছে। পোস্টে বলা হয়, ‘ফেসবুক লাইভের স্টোরেজ নীতি পরিবর্তন করা হচ্ছে। রানডাউনের জন্য সোয়াইপ থ্রু করুন এবং আরও তথ্যের জন্য আমাদের স্টোরির লিঙ্কে ক্লিক করুন।’

এর আগে, লাইভ ভিডিওগুলো অনির্দিষ্টকালের জন্য সংরক্ষিত রাখা যেত। আজ থেকে ৩০ দিনের বেশি পুরোনো সব লাইভ ভিডিও মুছে ফেলার জন্য চিহ্নিত করা হবে। তবে, ফেসবুক জানিয়েছে, পুরোনো লাইভ ভিডিও মুছে ফেলার আগে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন। যেখানে ৯০ দিন সময় দেওয়া হবে পুরোনো ভিডিও সংরক্ষণ, স্থানান্তর বা রূপান্তর করার জন্য।

কীভাবে ব্যবহারকারীরা তাদের লাইভ ভিডিও সংরক্ষণ করতে পারবেন?
ব্যবহারকারীদের জন্য ফেসবুক তিনটি বিকল্প রেখেছে—
ডাউনলোড করা : ব্যবহারকারীরা নিজেদের লাইভ ভিডিওগুলো নিজেদের ডিভাইসে সংরক্ষণ করতে পারবেন ডাউনলোড করে।

ক্লাউড স্টোরেজে স্থানান্তর করা : ভিডিওগুলো Google Drive বা Dropbox-এর মতো ক্লাউড স্টোরেজে স্থানান্তর করা যাবে।

রিল-এ রূপান্তর করা : ব্যবহারকারীরা চাইলে লাইভ ভিডিওর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফেসবুক রিলসে রূপান্তর করে সংরক্ষণ করতে পারবেন।

ফেসবুকের নতুন নীতির কারণ কী?
ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে বলেছে, এই পরিবর্তন আমাদের স্টোরেজ নীতিকে ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে ও ফেসবুকের লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও উন্নত করবে।

যদি ব্যবহারকারীরা আরও সময় চান, তাহলে তারা ভিডিও মুছে ফেলার সময় ছয় মাস পর্যন্ত পেছাতে পারবেন। তবে, যদি ৬ মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। তাহলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলো মুছে ফেলবে ও পরে তা পুনরুদ্ধার করার কোনো উপায় থাকবে না।

বিনোদনের সংজ্ঞা পাল্টে দিচ্ছে নিও কিউএলইডি টেলিভিশন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

লাইভ ভিডিও সংরক্ষণের সময়সীমা জানাল ফেসবুক

আপডেট সময় ০৫:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫