শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

হ্যাকারদের রুখতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

ডিজিটাল দুনিয়ায় প্রতিনিয়ত ওঁত পেতে রয়েছে হ্যাকারদের ফাঁদ। কে কখন সেই ফাঁদে পা দেবেন, তা বোঝা মুশকিল। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারণার কৌশল নতুন নয়। লোভনীয় অফার, তাৎক্ষণিক ক্যাশব্যাক কিংবা এক্সক্লুসিভ ডিলের মোড়কে প্রতারকরা ব্যবহারকারীদের সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে। প্রতিদিনই অসংখ্য মানুষ এই ধরনের ফাঁদে পড়ে আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির মুখে পড়ছেন।

এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের সুরক্ষা আরও জোরদার করতে নতুন একটি নিরাপত্তা ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের নাম ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’। এটি মূলত একটি ওয়ান-ক্লিক সিকিউরিটি অপশন, যা একবার চালু করলেই একাধিক নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে।

এই সেটিংস চালু করলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন এবং সিকিউরিটি নোটিফিকেশন সক্রিয় হবে। ফলে কোনো পরিচিত কনট্যাক্টের এনক্রিপশন কোডে পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে ব্যবহারকারীর কাছে।

এছাড়াও এই সেটিংস চালু থাকলে ব্যবহারকারীর লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ছবি ও প্রোফাইল লিঙ্ক শুধু পরিচিত কনট্যাক্টদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অজানা বা অপরিচিত নম্বর থেকে পাঠানো কোনো ছবি, ভিডিও কিংবা অডিও ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।

শুধু তাই নয়, অচেনা কোনো নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলে সেটি স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট হয়ে যাবে, যাতে বিরক্তিকর বা সন্দেহজনক কল থেকে ব্যবহারকারী রেহাই পান।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার ধাপে ধাপে বিশ্বজুড়ে চালু করা হবে। বিশেষজ্ঞদের মতে, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী বা যাদের সাইবার আক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি, তাদের জন্য এই ফিচার অত্যন্ত কার্যকর হতে পারে।

তবে হোয়াটসঅ্যাপ স্পষ্ট করেছে, এটি একটি ঐচ্ছিক নিরাপত্তা ব্যবস্থা চাইলেই ব্যবহারকারীরা এটি চালু করতে পারবেন। সাম্প্রতিক সময়ে মেটা সংস্থার কর্মীরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য দেখতে পারেন এমন অভিযোগ ও বিতর্কের আবহেই এই নতুন নিরাপত্তা ফিচারের ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হ্যাকারদের রুখতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

আপডেট সময় ১২:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬