শিরোনাম :
নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলি, ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর মতিঝিলের বেসরকারি খাতের ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এস আলম গ্রুপের শতাধিক বহিরাগত জোর করে ব্যাংকে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এসময় কর্মকর্তাদের ওপরে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৫ জন ।

রবিবার (১১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

এসময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ইসলামী ব্যাংকের কর্মীরা ‘বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজ’ ব্যানারে ব্যাংক ডাকাত, লুটেরা ও তাবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, তারা জামানতবিহীন, অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি করেন। এসময় তিন কর্মকর্তা গুলিবিদ্ধ হন। ৫ কর্মকর্তা আহত হয়েছেন যাদের মধ্যে ৩ জন গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এর আগে গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন কায়সার আলী। তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বুধবার ব্যাংকের কর্মকর্তার সামনে সাদা কাগজে পদত্যাগ করে ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেন কায়সার আলী।

আরো পড়ুন : কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না : তথ্য প্রযুক্তি উপদেষ্টা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলি, ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ

আপডেট সময় ১২:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪