শিরোনাম :

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে : ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘অপশাসন ও শোষণের বিরুদ্ধে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে।’

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন, বাঙালির মুক্তিসনদ ৬ দফা, পরবর্তীকালে ১১ দফা ও ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘ঊনসত্তরের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। ১৯৬৯ সালের পুরো জানুয়ারি ছিল আন্দোলনে উত্তাল। পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের সংকল্প নিয়ে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি সংগ্রামী জনতা শাসকগোষ্ঠীর দমন-পীড়ন ও সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করেন। মিছিলে পুলিশের গুলিবর্ষণে ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান মল্লিক এবং মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন, আলমগীরসহ অনেকে শহীদ হন।’

এই মহান দিনটির স্মরণে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের ফলে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারসহ সবার দায়িত্ব হলো সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা, যাতে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি।’

প্রধান উপদেষ্টা শহীদ মতিউরসহ দেশের মুক্তি সংগ্রামের সব শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।

শেখ হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধি ছিল ভুয়া : ড. ইউনূস

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে : ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫