শ্রমবাজার নিয়ে এক মাসের মধ্যে সুখবর

প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের বাইরে বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার। আগামী এক মাসের মধ্যে এর সুফল মিলবে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি অংশ নেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক বলেন, ১৮০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর গাইডলাইন অনুযায়ী কাজ হচ্ছে। ইতোমধ্যে সৌদি আরব, মালয়েশিয়াসহ যেসব দেশের শ্রমবাজার বন্ধ বা অনিয়মিত হয়ে আছে, সেগুলো চালুর উদ্যোগ নিতে স্ট্যান্ডিং কমিটি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই শ্রমবাজার বিষয়ে অগ্রগতি সামনে আসবে। এ ছাড়া নতুন শ্রমবাজারও খোঁজা হচ্ছে।

আরিফুল হক চৌধুরী বলেন, স্পেনে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিরা পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো হাতে পাচ্ছেন না। এতে স্পেনে বসবাসরত প্রায় ২৫ হাজার বাংলাদেশি দেশটির সরকারের দেওয়া বিশেষ সুযোগ হারাতে বসেছে। প্রবাসীদের এমন বিড়ম্বনায় সরকারের উদ্যোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্পেন প্রবাসীরা যেন তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দ্রুত পেতে পারেন, এই বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।

মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক সারওয়ার আলম, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শ্রমবাজার নিয়ে এক মাসের মধ্যে সুখবর

আপডেট সময় ০৫:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬