নতুন পরিচয়ে বুবলীর অভিষেক, প্রথম কাজেই বড় অর্জন। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনার জগতেও পা রেখেছেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। তাঁর প্রোডাকশন হাউজের প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বিষয়টি জানান বুবলী। পোস্টে তিনি লেখেন, প্রোডাকশন হাউজের প্রথম কাজ হিসেবে ‘ঠিকানা’ উৎসবের ওই বিভাগে জায়গা পেয়েছে। একই সঙ্গে ছবিটির পোস্টারও প্রকাশ করেন তিনি।
বুবলী বলেন, এই অর্জন তাঁদের নতুন পথচলায় আনন্দ ও অনুপ্রেরণা জোগাবে। দর্শক-ভক্তদের পাশে থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আরও ভালো ও মানসম্পন্ন কাজ উপহার দেওয়াই তাঁর লক্ষ্য।
বুবলীর ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশনের সংবাদ উপস্থাপক হিসেবে। পরে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ছবির মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে আসেন। এরপর একাধিক ব্যবসাসফল ছবিতে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত হন।
শিরোনাম :
নতুন পরিচয়ে বুবলীর অভিষেক, প্রথম কাজেই বড় অর্জন
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ১১:৫৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- 1
জনপ্রিয় সংবাদ




















