শিরোনাম :
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ রাজনৈতিক প্রতিহিংসার আগুনে বিপন্ন দেশের ভবিষ্যৎ প্রশাসনের কর্মকর্তার রাজনৈতিক খোঁজ রাখছে সরকার ফুটপাত যতবার উচ্ছেদ, ততবারই দখল রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলছে: রাষ্ট্রপতি হুথি হামলার মুখে সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক কৌশল? চাল-চিনিসহ আমদানি-রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমবার কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশ

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

আজ দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আলী’র মনোনয়নের কথা জানান নির্মাতা নিজেও।

আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।

নির্মাতা আদনান ও প্রযোজক তানভীরের এবারের কান যাত্রা এখানেই শেষ নয়। ‘আলী’ সিনেমাটির মূল প্রোডাকশন কোম্পানি ‘ক্যাটালগ’। ‘ক্যাটালগ’ মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণপ্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় ‘আলী’ এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় ‘আগাপিতো’ নির্মিত হয়েছিল। যার সহপ্রযোজক হিসেবে আছেন আদনান আল রাজীব ও তানভীর হোসেন। দুটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়। লড়বে পাম দ’রের জন্য।

এমন একটি ঘটনা দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের তো আনন্দিত করবেই, তরুণদের অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রযোজক তানভীর হোসেন। তিনি বলেন, ’স্বল্পৈদর্ঘ্য চলচ্চিত্রকে তো আমরা খুব একটা গুরুত্ব দেই না। কিন্তু এই ধরনের কাজের মধ্য দিয়েই একজন তরুণ–নবীন বড়–অভিজ্ঞ হয়ে ওঠে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেয়াটা একটা ইন্সপায়ারিং ঘটনা বলেই মনে করি। এই জায়গা করে নেয়ার মাধ্যমে আমরা বলতে চাই, আমরাও বিশ্ব মানের কাজ করি।’

নিয়মের কারণে সিনেমাটি নিয়ে বেশি কিছু বলতে পারলেন না নির্মাতা আদনান আল রাজীব। জানালেন ২০২৪ এর নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ। গল্পের সামান্য ধারণা দিয়ে আদনান বলেন, ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ–সরল–সুন্দর ঢংয়েই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’

স্বল্পদৈর্ঘ্য সিনেমার নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক। জানান, গল্প নিয়ে তিনি একরকম নিশ্চতই ছিলেন যে বাইরের দর্শকরা এটা পছন্দ করবেন। তিনি বলেন, ’পরিচালক ও প্রযোজককে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা কী ধরনের কাজ করেন, সেটাও আমার জানা। তাই কাজটি নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম শুরু থেকেই। বরং আমি বিশেষ নজর রেখেছিলাম এর মান নিয়ে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আন্তর্জাতিক মানের কাজ করার স্বক্ষমতা অর্জন করে ফেলেছি। নির্মাণে আমরা এখন খুবই আত্মবিশ্বাসী।’

একই প্রতিষ্ঠান থেকে প্রযোজিত দুটি ছবির এই অর্জন বিরল। সব মিলিয়ে, কানের ৭৮তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের শর্টফিল্ম ‘আলী’ ও ফিলিপাইনের শর্টফিল্ম ‘আগাপিতো’ নিয়ে জমজমাট বাংলাদেশের অংশগ্রহণ। পাশাপাশি কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছে আরও ৯টি সিনেমা।

এবার গৃহকর্মীর বিরুদ্ধে পরী মণির মানহানির মামলা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রথমবার কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশ

আপডেট সময় ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫